Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০১ নভেম্বর ২০২৪ | ১০:৪৪ অপরাহ্ন

জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ

কক্সবাজার জেলা প্রতিনিধি ০১ নভেম্বর ২০২৪



সমবায়ের মাধ্যম বৈষম্যহীন সমাজ ও বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে 'সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্যে ৫৩তম জাতীয় সমবায় দিবস শনিবার ২ নভেম্বর ২০২৪ পালিত হবে। 

দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস। সকাল সাড়ে ১০টায় র‍্যালী পরবর্তী ঈদগাঁও আর্দশ উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থানা অফিসার ইনচার্জ মছিউর রহমান, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর তাজ জনি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোছাইন।
 

জাতীয় সমবায় দিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ