Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : Hit by a motorcycle

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় শাহেদুল ইসলাম মানিক (২৩) নামে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (২ নভেম্বর) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে।

নিহতের প্রতিবেশী জাহেদুল ইসলাম রতন জানান, মানিক ঘাটচেক এলাকার একটি গ্যারেজে কাজ করত। গত বৃহস্পতিবার বিকেলে গ্যারেজের সামনের সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরবাইক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news