Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ নভেম্বর ২০২৪
১১:২৫ পূর্বাহ্ন

দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

অনলাইন ডেস্ক : Youth shot dead by miscreants

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেম সড়কের কুবা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আহতরা হলেন- খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার মো. হান্নান শেখের ছেলে মো. ইয়াছিন।

ওসি বলেন, হত্যাকারীদের গ্রেফতার এবং কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news