Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ নভেম্বর ২০২৪
১২:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক Arrested 12 and recovered drugs

গত (২ নভেম্বর ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, রাজপাড়া থানা-২ জন, মতিহার থানা-১ জন, পবা থানা-১ জন ও কাশিয়াডাঙ্গা থানা-৪ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬.৮৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news