Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৩ নভেম্বর ২০২৪ | ০৪:৫৯ অপরাহ্ন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা,২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক : ০৩ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার মঠখোলা-টু-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই যুবকের নাম—পলাশ (১৮) ও রিহাদ (২০)। এর মধ্যে পলাশ মিয়া এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে ও রিহাদ একই গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পাকুন্দিয়া থেকে মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি তারা মোটরসাইকেলটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আর এতেই তাদের প্রাণহানি হয়। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

কিশোরগঞ্জের বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।.....সংগৃহীত ছবি