Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ নভেম্বর ২০২৪
০৬:৫৮ অপরাহ্ন

কক্সবাজারে পলিথিন জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Polythene seized, 4 traders fined

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক টন পলিথিন ও চারজন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।

রোববার ৩ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফ উল্লাহ নিজামী। 

এসিল্যান্ড নিজামী জানান, বাজারঘাটা এলাকায় পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়। এতে চারটি দোকান মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা হওয়া চার ব্যবসায়ী হলেন কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ ও সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।

তিনি জানান, অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। চলমান থাকবে অভিযান।




© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news