Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে আরেক ট্রাকের ধাক্কায় , নিহত ১

অনলাইন ডেস্ক : The truck was hit by another truck

দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় গোবিন্দগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্টবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। 

রোববার (৩ নভেম্বর) রাত আড়াইটার সময় ঘোড়াঘাট পৌর এলাকার চারমাথা বাসস্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিমেন্টবোঝাই ট্রাকের হেলপার ছিলেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন। 

স্থানীয়রা জানান, বালুবোঝাই ট্রাকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে থেমে ছিল। একই সময় বগুড়াগামী সিমেন্টবোঝাই অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। 

ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, থেমে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news