Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ নভেম্বর ২০২৪
০৫:৪৪ অপরাহ্ন

মৃত্যুর ৩ দিন আগ পর্যন্ত না খেয়ে ছিলেন হামাস নেতা সিনওয়ার

অনলাইন ডেস্ক : Yahya Sinwar

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক-প্রধান ইয়াহিয়া আল-সিনওয়ার এর ময়নাতদন্তে দেখা গেছে, তিনি শহীদ হওয়ার ৩ দিন আগ পর্যন্ত না খেয়ে ছিলেন।ইসরায়েলি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ও ময়নাতদন্তের পর ফরেনসিক ডাক্তাররা নিশ্চিত করেছেন যে, আল-সিনওয়ার ইসরায়েলি হামলার শিকার হওয়ার আগে তিন দিন ধরে কিছু খাওয়া থেকে বিরত ছিলেন।

ইতোপূর্বে হামাসের এই নেতা ২২ বছর ইসরায়েলের কারাগারে বন্দী ছিলেন। আল-সিনওয়ারকে গাজার ইসরায়েলি যুদ্ধে হামাসের প্রতিক্রিয়া এবং আলোচনাগুলোর দিকনির্দেশনা দেওয়ার জন্য দায়ী হিসেবে বলা হয়।

ইসমাঈল হানিয়ার মৃত্যুর পর হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। তাকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবেও দায়ী করা হয়।

হামাস নেতা যুদ্ধকালীন পরিস্থিতিতে শহীদ হওয়ার তিন দিন আগে কিছুই খাননি,তা সত্ত্বেও তেল-আবিব দাবি করছে যে, গাজায় পাঠানো মানবিক সহায়তা হামাস বাহিনীর দ্বারা বাজেয়াপ্ত করা হচ্ছে এবং গাজার জনগণ এর সুবিধা পাচ্ছে না। এ অবস্থায় তারা গাজায় সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে এবং জনগণকে খাদ্য সংকটে ফেলছে। 

সিনওয়ার জুলাই মাসে রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং গাজায় শীর্ষ কমান্ডার মুহাম্মদ দেইফের মৃত্যুর পর গাজায় হামাসের নেতৃত্ব দিচ্ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news