Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এনআইডিতে নিরক্ষরদের আঙুলের ছাপ রাখা হবে : ইসি

অনলাইন ডেস্ক : Md. Mahbub Alam Talukdar

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিরক্ষর ব্যক্তিদের ছবির নিচে টিপ সই দিয়ে আঙুলের ছাপ রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এনআইডি মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার নির্দেশনাটি এনআইডি পরিচালককে (অপারেশনস) পাঠিয়েছেন।

এতে বলা আছে, কোনো উপজেলায় বদলিজনিত কারণে পদ ফাঁকা হলে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কর্মকর্তা পদায়ন করতে হবে। পদ ফাঁকা রাখা যাবে না। এছাড়া নতুন ভোটার নিবন্ধনে ডাকঘর এন্ট্রি সংক্রান্ত সমস্যা, নতুন ভোটারকরণে শনাক্তকারীর এনআইডি ডাটাবেজে রাখা, তদন্ত নিষ্পত্তিকরণ সমস্যা নিরসনহহ নিরক্ষর ভোটারের এনআইডিতে ছবির নিচে আঙুলের ছাপ, ভোটার স্থানান্তরের জন্য আবেদনকারীর সশরীরে উপস্থিতি নিশ্চিতকরণ, বিদেশে অবস্থিত মিশন হতে সংগৃহীত জন্ম সনদে মুদ্রণজনিত ত্রুটি নিরসনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, নিরক্ষর ব্যক্তিদের এনআইডিতে স্বাক্ষর নিয়ে সমস্যা দীর্ঘদিনের। অনেকে আবেদনে স্বাক্ষর না পারলেও কোনো একটা স্বাক্ষর করে দেন৷ কিন্তু পরে সেটা আর মেলে না। আবার যারা স্বাক্ষর করেন না, তাদের জন্যও কোনো ব্যবস্থা নেই। তাই এখন থেকে এনআইডিতে ছবির নিচে নিরক্ষরদের আঙুলের ছাপ প্রদর্শিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news