Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঢাকাসহ সব বিভাগে কম-বেশি বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক : the weather

ঢাকা সহ অন্য সব বিভাগে কম-বেশি বৃষ্টি হতে পারে,মঙ্গলবার (৫ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ সময় সারা দেশে দিনে এবং রাতে তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news