Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ নভেম্বর ২০২৪
০৬:২৬ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে আওয়ামীলীগের ৪০ জনের নামে বিস্ফোরক মামলা; ৩নেতাকর্মী গ্রেপ্তার!

বদলগাছী প্রতিনিধি (নওগাঁ) Explosive case against 40 people of Awami League

নওগাঁর বদলগাছীতে গতকাল সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই ঘটনায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে বিস্ফোরক মামলা করা হয়েছে।

 মামলার প্রেক্ষিতে থানা পুলিশ অভিযান চালিয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ৫ নভেম্বর বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি এদিন বিকেল সাড়ে ৫টার দিকে মামলার বিষয়টি  নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী। 

এর আগে সোমবার ৪ঠা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিচার দাবি করে। 

বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে উপজেলার মিঠাপুরের দিক থেকে দুটি মাইক্রোবাস আসছিল। মাইক্রোবাসটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আসা মাত্রই হঠাৎ করে ককটেল বিস্ফোরণে শব্দ শোনা যায়। মাইক্রোবাস থেকে ককটেল গুলো নিক্ষেপ করা হয়েছে। আর জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে বলে তারা জানান। 

এ ব‍্যপারে বদলগাছী থানার ওসি  শাহ্জাহান আলী বলেন, সোমবার উপজেলার গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। 

মঙ্গলবার ৫ নভেম্বর সকালে বেলাল হোসেন সৌখিন বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। যার নং-৭।

তিনি আরও বলেন, সেই মামলার প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাবর আলী, হাকিম ও ইদ্দিসকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই উপজেলা আওয়ামী লীগের সাথে সক্রিয়। আসামিদের দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news