Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা Home Advisor

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। তবে আরও উন্নতি কীভাবে করা যায় সে চেষ্টা চলছে। তবে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে ঢাকার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মোহাম্মদপুরসহ পুরো শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে। কোনো চাঁদাবাজের ছাড় নেই। কোনো অপরাধীর ছাড় নেই, সে যত প্রভাবশালীই হোক।

তিনি বলেন, ‘সড়ক দখল করে যেন কোনো দোকান না বসে সেগুলো মনিটরিং করা হবে। আপনাদেরও সহযোগিতা লাগবে। মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news