Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নাটোরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধি In the case of attempted rape of a schoolgirl

নাটোরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রাজজ)মোহাম্মাদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার গর মাটি গ্রামের মোকসেদ মেম্বারের  ছেলে মোঃ আবুল কাশেম ওরফে বাহাদুর-৬০। মামলার সূত্রে জানা যায় মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে গত ১২-০৭ ২০১৮ সালে গড়মাটি বাজারে একটি ডেকোরেটরের দোকানের সামনে থেকে ছাত্রীটির হাত ধরে  দোকান ঘরে  নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে মেয়েটিকে উদ্ধার করে। বিষয়টি জানার পর মেয়েটির বাবা বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন, মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠানো হয়। শুনানী  শেষে, বিচারক আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং বাকি সাত জন আসামিকে খালাস দেন।একই সংগে তিনি জরিমানার টাকা ভিকটিমকে প্রদানের নির্দেশ দেন।  বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news