Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ০৭ নভেম্বর ২০২৪ | ০৭:৪১ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্পকে জামায়াত আমিরের অভিনন্দন

অনলাইন ডেস্ক : ০৭ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, গত ৫ নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি ডোনাল্ড ট্রাম্প ও তার দেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা প্রকাশ করছি, তিনি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন। তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন, বিশ্ববাসী তার বাস্তবায়ন দেখতে চায়।

বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প ও ডা. শফিকুর রহমান .......সংগৃহীত ছবি