Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক Arrested 13 and recovered drugs

৮ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে  ১৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, রাজপাড়া থানা-১ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-১ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামির কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news