Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ নভেম্বর ২০২৪
১২:৩৫ অপরাহ্ন

ঝিমংখালীতে এলাকাবাসির মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

কক্সবাজার জেলা প্রতিনিধি Local residents' human chain, protest march and press conference

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝিমংখালী এলাকার মৃত রশীদ আহম্মদের ছেলে উখিয়া ডিগ্রি কলেজ ছাত্র মোহাম্মদ আইয়ুবকে মিথ্যা মামলায় জড়িয়ে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসি। 

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং এলাকায় স্থানীয় ঝিমংখালীবাসীর ব্যানারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজের মেধাবি ছাত্র আইয়ুব হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রদলের ৬নং ওয়ার্ড সভাপতি। একটি চক্র দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা, ভূমিদখল ও অপহরণ বাণিজ্য করায় চালিয়ে আসছিল। এসব অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও অপহরণকারীদের ইন্ধনে ষড়যন্ত্রভাবে স্থানীয় চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় সাদা পোষাকে র‌্যাব পরিচয়ে আইয়ুবকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ইয়াবা মামলায় আটক দেখানো হয়। 

মানববন্ধনে স্থানীয় শতশত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে মিথ্যা মামলা থেকে অব্যহতি চেয়ে পরিবার সংবাদ সম্মেলন করেন।

বিগত ৫ নভেম্বর দুপুরে সিপিসি-২, হোয়াইকাং, র‍্যাব-১৫ এর একটি টহল টিম ডিউটিকালে তাকে আটক করেন।

এদিকে টেকনাফ যুবদলের একজন নেতা ফোনে র‍্যাব-১৫ অধিনায়ককে বিষয়টি সুবিবেচনার অনুরোধ করেন। 

স্থানীয় এলাকাবাসি, শিক্ষার্থী ও সচেতন মহল ধৃত আইয়ুব এমনটা নয় জানিয়ে একজন শিক্ষার্থী, সমাজ সচেতন, ছাত্রদল নেতা ও প্রতিবাদি যুবককে দায়ের করা মামলা থেকে অব্যহতিদানে র‍্যাব, পুলিশ সহ সকল প্রশাসনের নিকট সঠিক তদন্তপূর্বক ন্যায় বিচারে সহযোগিতা এবং সুদৃষ্টি কামনা করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news