Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১০ নভেম্বর ২০২৪
০৪:১৬ অপরাহ্ন

শিক্ষার পরিবেশ নষ্ট করে ছাত্রদল রাজনীতি করে না

অনলাইন ডেস্ক : Chhatra Dal does not play politics by spoiling the educational environment

সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করে কাজ করে ছাত্রদল। ছাত্রদল শিক্ষার পরিবেশ নষ্ট করে রাজনীতি করে না। রবিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

এর আগে দুপুর আড়ায়টা আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তা করার প্রতিবাদ ও বিচারের দাবিসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। সেই মিছিল পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।

এ সময় গণেশ চন্দ্র রায় বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই, ছাত্রদল নিজস্ব শক্তিতে বলীয়ান, শিক্ষার সামগ্রিক পরিবেশ নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়। কেউ বিভ্রান্ত হবেন না, আমরা সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো।’

শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি বলেন, ‘অতি দ্রুত রেড নোটিশ জারি করে পালিয়ে যাওয়া হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।’

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনও সমাবেশে বক্তব্য রাখেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news