Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে চায় হাসনাত

অনলাইন ডেস্ক : Hasnat Abdullah

গণজমায়েতে হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধুমাত্র ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে।

তিনি বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নাই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট।

এছাড়া ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আরমানুল হক বলেন, বাংলাদেশের মূল সমস্যা রাষ্ট্রীয় কাঠামোতে৷ এ কাঠামোয় যে ক্ষমতায় যায় সেই হয়ে ওঠে ফ্যাসিস্ট৷ এ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন করব।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news