Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ নভেম্বর ২০২৪
০২:০১ অপরাহ্ন

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

নাটোর প্রতিনিধি Motorcycle accident

নাটোরের স্টেডিয়াম এলাকা সড়ক দুর্ঘটনায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র বিসমিল্লাহ হোটেলের মালিক বেলাল হোসেনের ছেলে রাহুল ইসলাম ১৬।

প্রত্যক্ষদর্শী জানায় রাহুলএকটি দ্রুতগতির মোটরসাইকেলের পিছনে বসা ছিল। মোটরসাইকেলটি রাহুুলের এক বন্ধু চালাচ্ছিলেন। স্টেডিয়ামের সামনে রাস্তা অতিক্রম করার সময় একটি রিকশা সামনে এসে পড়ে ।ফলে দুর্ঘটনায় এরাতে মোটরসাইকেল চালক ব্রেক কসলে পিছন থেকে রাহুল উল্টে পড়ে যায় এবং মাথা সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয় । রাহুল শরীর থেকে রক্তক্ষরণ হতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর থানার ওসি মাহবুব হোসেন বলেন তিনি দুর্ঘটনার বিষয়টি শুনেছেন ।তবে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news