Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১২ নভেম্বর ২০২৪ | ১২:২৪ অপরাহ্ন

জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান

অনলাইন ডেস্ক : ১২ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে বাকুতে কপ২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন।

জাতিসঙ্ঘ বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে আজারবাইজানের রাজধানীতে পৌঁছার পরপরই বাকুতে তিনি এ আহ্বান জানান।

উক্ত সভায় পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ শীর্ষ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়াসহ সব প্রধান প্রধান খাত নিয়ে আলোচনার জন্য ৯টি দল গঠন করেছে। বাংলাদেশের অন্তত ২৯টি এনজিও ও সুশীল সমাজ গোষ্ঠী কপ২৯ সম্মেলনে যোগ দিচ্ছেন।

এর আগে বিকেল ৫.১৫ মিনিটে স্থানীয় সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাকু পৌঁছান।

তিনি আজ মঙ্গলবার কপ২৯-এর মূল শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং অন্তত তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।......সংগৃহীত ছবি