Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১২ নভেম্বর ২০২৪ | ০২:৩৭ অপরাহ্ন

ভুল-ত্রুটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক : ১২ নভেম্বর ২০২৪


অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছি মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের ভুল-ত্রুটি আছে কিন্তু সেটিকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখবেন না।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, আমরা শহিদদের সব সময় স্মরণে রাখবো। শুধু স্মরণে রাখা নয়, তাদের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলিত হয় সেটা আমাদের খেয়াল করতে হবে।

অর্থ সহায়তা ছাড়াও শহীদ পরিবারগুলোকে প্রকল্প থেকে দেয়া ঋণের বকেয়া কিস্তি মওকুফ করা হয়েছে এবং নিহত ও আহত পরিবারের বেকার সদস্যদের বিভিন্ন প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সভায় বলা হয়, এসডিএফ কর্তৃক প্রদত্ত অর্থে আহত পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয় সংকুলান না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও অর্থ সহায়তা দেয়া হবে।


অর্থ উপদেষ্টা। ....... সংগৃহীত ছবি