Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

৩০ নভেম্বর পর্যন্ত সারচার্জ বিহীন বকেয়া পৌরকর, ট্রেড লাইসেন্স নবায়নে সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক Extension of time for renewal of trade license

সারচার্জ বিহীন বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাজশাহী সিটি কর্পোরেশন ২০২৪-২৫ অর্থ বছরের পৌরকরের উপর ১০% রেয়াত/রিবেট সুবিধা এবং পৌরকর ও ট্রেড লাইসেন্স বকেয়ার উপর ১৫% সারচার্জ আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত মওকুফ করা হয়েছে। রাসিকের রাজস্ব বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

প্রধান রাজস্ব কর্মকর্তা জানান,  হোল্ডিং মালিকগণ এখন পর্যন্ত পৌরকরের বিল পরিশোধ করেন নাই তাদেরকে  বকেয়ার উপর সারচার্জ মওকুফসহ ২০২৪-২৫ অর্থবছরের চার কিস্তির উপর ১০% বেয়াত/রিবেট সুবিধা এবং ব্যবসায়ীদের সারচার্জ বিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ সময়ে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের উপর ১৫% সারচার্জ মওকুফ করা হয়েছে।

উক্ত সুবিধাসমূহ গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পৌরকর ও ট্রেড লাইসেন্স নবায়ন করতে সম্মানিত মহানগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।  


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news