Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধের গ্রেপ্তার ১৭

রাজশাহী প্রতিনিধি Anti-discrimination student movement

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, ২ জনকে মাদক মামলায় ২জন,  অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মুকুল শেখ (৪৬), আওয়ামীলীগের কর্মী মো: সিদ্দিকুর রহমান (২০) ও মো: সুজন (৩২) । মুকুল শেখ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মো: আব্দুল গফুরের ছেলে। সিদ্দিকুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মো: মতিউর রহমানের ছেলে। সে বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকার বাসিন্দা। সুজন রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news