Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৪ নভেম্বর ২০২৪ | ১০:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ৮ম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক ১৪ নভেম্বর ২০২৪

রাজশাহীতে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ৮ম বর্ষে পদার্পণ করায় কেক কাটা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধায় অলোকার মোড় মাস্টার সেফ রেস্টুরেন্টে সংবাদ সারাবেলা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবাদ সারাবেলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান শাহানুর রহমান রানা।

অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি আহম্মেদ শফি, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আফজাল হোসেন, দৈনিক রাজশাহী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: আনিসুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


রাজশাহীতে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার ৮ম বর্ষপূর্তি উদযাপন