Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ নভেম্বর ২০২৪
১২:১৯ অপরাহ্ন

উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর করলেন রাজশাহীর পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক Handover of recovered mobile phones

১৩ নভেম্বর দুপুরে রাজশাহী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ৩৩টি মোবাইল ফোন মালিকের  নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপার মো: আনিসুজ্জামান তাঁর কার্যালয়ে প্রকৃত মালিকের কাছে এই ফোন গুলি ফিরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো: আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম-সহ জেলার ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার মো: আনিসুজ্জামান বলেন, প্রতিনিয়ত মোবাইল ফোন উদ্ধার কার্য়ক্রম পরিচালনা করা হচ্ছে। এ জন্য আইসিটি শাখায় একটি ডেডিকেটেড টিম তৎপর। রাজশাহী জেলার ৮ টি থানাধীন অঞ্চলেও মোবাইল ফোন উদ্ধার কার্য়ক্রম চলছে। হারিয়ে যাওয়া কোনো কিছু প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া অনেক আনন্দের। 

উল্লেখ্য, মোবাইল ফোন হারানো ব্যক্তিগণের বিভিন্ন থানায় ডায়েরির প্রেক্ষিতে আইসিটি শাখার এএসআই(নিরস্ত্র) মো: জাহাঙ্গীর আলম বুধবার পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩৩ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এগুলি হলো  ভিভো ব্র্যান্ডের ৫ টি, অপ্পো ৪ টি, স্যামসাং ১০ টি, নকিয়া ১ টি, শাওমি ৭ টি, সিম্ফনি ১টি, রিয়েলমি ৩ টি, ইনফিনিক্স ১ টি ও ওয়ালটন ১ টি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news