রাজশাহীর তানোর উপজেলায়র নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম ১৭ নভেম্বর রবিবার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের কাছে যোগদানপত্র দাখিল করেন। তিনি ৩৫তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা।এখানে দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর ছিলেন।