Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ১৯ নভেম্বর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ন

যুদ্ধবিরতির আলোচনায় লেবাননে মার্কিন দূত

অনলাইন ডেস্ক : ১৯ নভেম্বর ২০২৪

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনার জন্য লেবানন সফর করছেন যুক্তরাষ্ট্রের দূত আমোস হোচস্টেইন।

আজ মঙ্গলবার মার্কিন দূত লেবাননের বৈরুতে পৌঁছেছেন।

হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় জো বাইডেনের প্রশাসন যুদ্ধবিরতির শেষ চেষ্টা করছে।

গত সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির চুক্তি করা হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাবে ইসসরায়েল।

লেবাননের পার্লামেন্টের স্পিকারের সহযোগী নাবিহ বেরি বলেন, লেবানন সরকার এবং হিজবুল্লাহ উভয়ই লিখিতভাবে জমা দেওয়া মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে।

প্রস্তাবে হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরে যাওয়া, লেবাননের মাটি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দেশের দক্ষিণে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার জরুরি বিভাগের কর্মীরা বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত পাঁচজন নিহত হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করছেন। এদিকে হিজবুল্লাহ তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে।


.....সংগৃহীত ছবি