Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিএনপি জেলা ও মহানগর শাখার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা

নিজস্ব প্রতিবেদক Public meeting on the occasion of Revolution and Solidarity Day

৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিএনপি জেলা ও মহানগর শাখার আয়োজনে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে র্যা লি পূর্ব মুহুর্তে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম। তিনি ১৯৭১ সালে মুক্তি যুদ্ধ শুরুর মুহুর্ত সময় দেশের মানুষ যখন দিশাহারা তখনবিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্দা সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান মানুষকে সাহসি করে তুলে নিজেও ভুমিকা রাখেন। স্বাধীনতার পর যখন ক্ষমতায় থাকা সরকার দেশ ও জনগণকে অন্ধকারে ফেলে  দেয় তখন তিনি জনগণের আহবানে দায়িত্ব গ্রহন করেন। মনে রাখতে হবে ২৬ মার্চ ১৬ডিস্বেবর যেমন ইতিহাস ৭ নভেম্বর ও তেমন একটি ইতিহাস। ছাত্রজনতার আন্দোলনে বিগত সরকারের পতন হয়েছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছেন। আমরা সংস্কারের বিরোধী নয়। তবে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্টায় নির্বাচনী রোডম্যাপ প্রতিষ্টা করতে হবে। তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবজায় রেখে সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে আহবান জানান । তিনি বলেন জনগণ বিরোধী কোন চক্রান্ত চলবে না।বিগত সরকারের আমলে যারা অপকর্ম হত্যার সাথে জড়িত তাদের বিচরি করতে  হবে। তা ,না হলে বিএনপি আন্দোলনে ডাক দিবে।বিএনপি শহিদদের রক্তের সাথে বেমানি করবে না। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন। মহানগর আহবাহক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ইশা সভাপতিতে অন্যান্যদের বক্তব্য  রাখেন কেন্দ্র নেতা ওবায়দুর রহমান চন্দন, আমিনুল ইসলাম। স্থানীয় বিএনপি নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলন, শাহিন শওকত,মামুনুর রশিদ প্রমুখ। জনসভা শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news