Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সৈয়দ মাহামুদ শাওন,রাজশাহী Oath-taking of the newly-elected members of the Chamber of Commerce was held

রাজশাহীর তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) শেষ বিকেলে গোল্লাপাড়া বাজার কাঠপট্রিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক রাকিবুল হাসান পাপুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এতে বক্তব্য রাখেন, বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী অন্যতম নির্বাচন কমিশনার ইকবাল সরকার, আব্দুল জব্বার, খলিলুর রহমান, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সদ্য সাবেক সভাপতি সারুয়ার হোসেন সহ অনেকে।

এরআগে, নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম (জানে আলম), নবনির্বাচিত সাধারণ সম্পাদক টিপু সুলতান ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ তুহিন শাহ’কে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী অন্যতম নির্বাচন কমিশনার মোশারোফ হোসেন।

অনুষ্ঠানে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ব্যবসায়ীগণ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news