Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২০ নভেম্বর ২০২৪
০৭:০৫ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন

অনলাইন ডেস্ক : Dengue infected

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটিতে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জন মারা গেছেন এবং ৮৩ হাজার ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news