Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৩ নভেম্বর ২০২৪
১২:০৫ অপরাহ্ন

অন্তরঙ্গ দৃশ্যে রাজি হননি বলেই...

অনলাইন ডেস্ক : Sonakshi Sinha

চলতি বছর সঞ্জয়লীলা বানসালির ‘হীরামান্ডি’তে তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এর আগে প্রথম ওয়েব সিরিজ ‘দাহাড়’ দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা। তবে দীর্ঘ ক্যারিয়ারের যতটা চেয়েছিলেন, ঠিক ততটা পরিচিতি পাননি তিনি। অনেকেই মনে করেন, এর অন্যতম কারণ অন্তরঙ্গ দৃশ্য বা চুমুর দৃশ্যে অভিনয়ে সোনাক্ষীর আপত্তি। সত্যিই কি তাই? বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজেই কথা বলেন অভিনেত্রী।

‘দাবাং’ দিয়ে শুরু। এরপর নানা ধরনের সিনেমা করেছেন সোনাক্ষী। তবে পর্দায় তাঁকে কখনোই অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়নি, চুম্বন দৃশ্যও করেননি।

এমনকি পর্দায় নিজের পোশাক কী হবে, তা নিয়েও বরাবরই সচেতন তিনি। যেমন সোনাক্ষীকে কখনো বিকিনিতে দেখা যায়নি। অনেকে মনে করেন, এসব কারণে অনেক চরিত্রই তাঁর হাতছাড়া হয়েছে।

এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘এটা (অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়) করতে আমি স্বস্তিবোধ করি না। আসলে এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। এ ধরনের দৃশ্য অভিনয় না করেও আপনি কাজ করে যেতে পারেন। শিল্পী হিসেবে আপনার যদি কোনো কিছুতে অস্বস্তি হয়, সেটা এড়িয়ে যেতে পারেন। আমি এটাই করি।’

বিয়ের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন সোনাক্ষী। চলতি বছর তাঁর অভিনীত ‘নিকিতা রয় অ্যান্ড দ্য বুক অব ডার্কনেস’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। শুটিং শেষে সিনেমাটি এখন আছে সম্পাদনার টেবিলে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news