Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৪ নভেম্বর ২০২৪ | ০৩:৩০ অপরাহ্ন

দুই মাস দিনের আলো দেখবে না শহরের বাসিন্দারা

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ২৪ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের আলাস্কার উটকিয়াগভি শহরের বাসিন্দারা আগামী দুই মাস দিনের আলো দেখবে না। অর্থাৎ আগামী দুই মাস এখানে সূর্য উঠবে না। মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানায়, গত ১৮ নভেম্বার শহরটিতে ৩০ মিনিটের জন্য সূর্যের দেখা মিলেছিল। এরপর সেখানে সূর্য অস্ত যায়। ওই সূর্যাস্তের পর সেখানে ‘পোলার নাইট’ শুরু হয়েছে। সেখানে ২০২৫ সালের জানুয়ারির আগ পর্যন্ত আর সূর্য ফিরবে না।

তবে সূর্য দেখা যায় না মানে ২৪ ঘণ্টাই সবকিছু অন্ধকারে ডুবে থাকে না। এই পোলার নাইট ৬৫ দিন পর্যন্ত থাকে। উত্তর গোলার্ধ থেকে একটি অঞ্চল যত দূরে থাকবে সেখানে পোলার নাইটের সময়ও বাড়বে।

আলাস্কার উটকিয়াগভিতে আগামী ২২ জুন স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে আবারও সূর্য দেখা যাবে বলে জানিয়েছে ফক্স ওয়েদার ২০২০ সালের তথ্যানুযায়ী, প্রথম শ্রেণির এই শহরটিতে প্রায় ৫ হাজার মানুষ বাস করেন

দুই মাস দিনের আলো দেখবে না শহরের বাসিন্দারা।