Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ নভেম্বর ২০২৪
০৬:০৬ অপরাহ্ন

রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে হামলা

নিজস্ব প্রতিবেদক: Attack on Prothom Alo office

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার সামনেই প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এসময় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান তাওহীদি জনতা। এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়।

এর আগে দুপুরে তাওহীদি জনতা নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়। বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন।

রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা।

এরপর মিছিল নিয়ে তারা শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়।

তবে এ দিন প্রথম আলোর রাজশাহী কার্যালয় তালাবদ্ধ ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশও উপস্থিত ছিল।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news