Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Tuesday , ২৬ নভেম্বর ২০২৪ | ১১:৪৯ পূর্বাহ্ন

সরকারি চাকরিতে ২২ হাজার নতুন নিয়োগ, ঘোষণা আসছে দুপুরে

অনলাইন ডেস্ক : ২৬ নভেম্বর ২০২৪

সরকারি চাকরিতে ক্যাডার ও নন–ক্যাডার মিলে ২০ হাজার নতুন নিয়োগ আসছে। 

আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, ২০ হাজার নতুন নিয়োগ আসছে। এখানে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে। 

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন।

ছবি