Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ নভেম্বর ২০২৪
০১:৩৬ অপরাহ্ন

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি, আবেদন দ্রুত করুন

অনলাইন ডেস্ক : Jobs in District Commissioner's office

মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৪টি পদে ৭ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন সরকারি ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

পদের নাম ও পদসংখ্যা—

১। হিসাব সহকারী–১, বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা

২। কপিস্ট-২, বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা

৩। সার্টিফিকেট সহকারী–২, বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা

৪। বেঞ্চ সহকারী-২, বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা

আবেদনের বয়স: ২৩ ডিসেম্বর ২০২৪–এ আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর–এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর।

আবেদন ফি: ট্রেজারি চালানের মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ট্রেজারি চালানের মূল কপি অবশ্যই পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সরকারি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news