Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ নভেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোমস্তাপুরে হুইসেল ব্লোয়ার অন্তুর্ভুক্তকরণ সভা

শাহারিয়া শাহাদাৎ, চাঁপাইনবাবগঞ্জ Gomstapur

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুবদের নিয়ে  হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা এগারোটায় উপজেলা বিআরডিবি ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াসের বাস্তবায়নে অনুষ্ঠিত অন্তুর্ভুক্তকরণ সভায় বক্তব্য দেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো: পারভেজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম,আস্থা প্রকল্পের সিনিয়র সমন্বয়ক রেজাউল করিম, ফিল্ড অফিসার আরিফা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি হাবিবুল বাশার, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, শহীদুল ইসলাম ও শাহারিয়া শাহাদাৎসহ অন্যরা।

সভায় বক্তারা মাদকদ্রব্য, বাল্যবিবাহ, সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করতে হবে। এছাড়া সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন কাজে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো তুলে ধরেন অতিথরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news