Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ নভেম্বর ২০২৪
০১:০৫ অপরাহ্ন

১ কোটি টাকা ফান্ড প্রদান করবে নিহত সাইফুলের পরিবারকে

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ধর্ম মন্ত্রণালয় Religious advisor

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চ্যারিটি সংস্থা আল-হাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে এডভোক্যাট সাইফুল ইসলামের জন্য ১ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা হবে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ। তারই অংশ হিসেবে আজ ১ লক্ষ টাকা তুলে দিবেন সাইফুলের পরিবারের হাতে বলেও জানান তিনি। শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি।

তিনি বলেন, সাইফুলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন দোষীদের খুঁজতে। উপদেষ্টা আরো বলেন, আমরা নিহত সাইফুলের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি আরো বলেন, আমাদের গুজব থেকে সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি,সৌহার্দ্য যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে সজাগ থাকতে হবে। দেশের পরিস্থিতি খারাপ করতে একটি গোষ্ঠী তৎপর। তাদের থেকে সাবধান থাকার আহ্বান জানান তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news