Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ জানুয়ারি ২০২৪
০২:৫৬ পূর্বাহ্ন

সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য রাজশাহী মেডিকেল

নিজস্ব প্রতিবেদক Rajshahi Medical College Hospital

সাত মাস পর ডেঙ্গু রোগীশূন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ৯ জানুয়ারি সর্বশেষ একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এখানে। শুক্রবার (১২ জানুয়ারি) সুস্থ হয়ে তিনিও হাসপাতাল ছেড়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ জানান, ২০২২ সালে হাসপাতালে ৫২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ছয়জন রোগী মারা গেছেন।

চলতি মৌসুমে পাঁচ হাজার ৪৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছেন চার হাজার ১৯৮ জন। এ মৌসুমে রামেক হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৩৯৩ জন। এ মৌসুমে ৩৮ জন রোগী মারা গেছেন।

সবশেষে শুক্রবার রাজশাহীর চারঘাট উপজেলার আরিফুল ইসলাম (৩৬) চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহমেদ আরও জানান, ডেঙ্গু রোগীর চাপ বাড়ায় হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছিল। চলতি মৌসুমে সর্বোচ্চ রোগী হয়েছিল ২৪০ জন। বর্তমানে হাসপাতালে আর কোনো ডেঙ্গু রোগী নেই।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news