Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ নভেম্বর ২০২৪
০৯:৩২ অপরাহ্ন

নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরবে

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক জামায়াত আমির Jamaat Amir

নারীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করব না। নারীরা ইচ্ছামতো পোশাক পরতে পারবে, বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।

গত শুক্রবার বিকেলে সাতক্ষীরার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "মা-বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুরক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা ক্ষমতায় এলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না, কিন্তু আমরা এমন কিছু করতে চাই না।

বিগত সরকারকে লক্ষ্য করে ডা. শফিকুর রহমান বলেন, "পূর্ববর্তী সরকার ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাসহ জামায়াতের দুই আমিরসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। শত জুলুম অত্যাচারের পরও আমরা পালিয়ে যাইনি। যারা দেশকে ভালোবাসে, তারা কখনো পলায়ন করে না। আমরা এই দেশকে গড়তে চাই।

এ সময় তিনি জামায়াতের নেতাকর্মীদের দেশ ও ধর্ম রক্ষায় একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news