Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০২ ডিসেম্বর ২০২৪ | ০৫:৩৬ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

নিজস্ব প্রতিবেদক: ০২ ডিসেম্বর ২০২৪

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে  ২৪ জনকে আটক করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম(৪২),  মো: ফারুক হোসেন সরদার(২২)। ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী , রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের শিক্ষার্থী  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দলমগড় গ্রামের মো: আলমগীরের ছেলে মো: ফারুক হোসেন।ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।.....সংগৃহীত ছবি