Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

নিজস্ব প্রতিবেদক: 24 arrested

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে  ২৪ জনকে আটক করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম(৪২),  মো: ফারুক হোসেন সরদার(২২)। ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী , রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের শিক্ষার্থী  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দলমগড় গ্রামের মো: আলমগীরের ছেলে মো: ফারুক হোসেন।ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news