Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ ডিসেম্বর ২০২৪
১১:৪৭ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ

অনলাইন ডেস্ক : Chief advisor. Muhammad Yunus

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বুধবার সংলাপে বসবে বিএনপি। ৫ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

আজ বুধবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news