Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভ্রমণে গিয়ে চিরতরে চরে গেলেন অভিনেতা পার্ক মিন

অনলাইন ডেস্ক : Actor Park Min

কিছুতেই যেন মৃত্যুর রেশ কাটছে না। কোনো এক তারকার মৃত্যুর খবর চাপা পড়ার আগেই ফের আরেক তারকার মৃত্যুর খবর উঠে আসছে। এবার মারা গেলেন কোরীয় তারকা অভিনেতা পার্ক মিন জে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর চীনে ভ্রমণে ছিলেন অভিনেতা পার্ক মিন জে। এ সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

বুধবার (৪ ডিসেম্বর) ইউহা উইমেনস ইউনিভার্সিটি সিউল হসপিটালের ফিউনেরাল হলে শেষকৃত্যু সম্পন্ন হবে অভিনেতা পার্ক মিন জে’র।

পার্ক মিন জের এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি এমনই একজন সুন্দর অভিনেতা ছিলেন, যিনি অভিনয় পছন্দ করতেন। তার অভিনয় ছিল সবসময় সেরা। তিবি সবাইকে রেখে সর্গে চলে গেছেন। আমরা আর তার অভিনয় দেখতে পাব না। তবে তাকে সবসময় গর্বের সঙ্গে স্মরণ করব আমরা।

এছাড়া এ অভিনেতার ছোট ভাই পার্ক জে হিউং সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে গত ২ ডিসেম্বর এক পোস্টে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি আপনারা আরও মানুষ তাকে দেখতে আসবেন, বিদায় জানাতে আসবেন। আর সবাই এটা বুঝে নিন যে, আমরা পৃথক কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না।’

প্রসঙ্গত, ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন অভিনেতা পার্ক মিন জে। এরপর ‘লিটল উইমেন’ (২০২২), ‘স্ন্যাপ অ্যান্ড পার্ক’ (২০২৩ থেকে ২০২৪), ‘কোরীয় খিতন ওয়ার’ (২০২৩ থেকে ২০২৪)-সহ কয়েকটি সিরিজে অভিনয়ে করতে দেখা গেছে তাকে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news