Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ ডিসেম্বর ২০২৪
০৯:৫৯ অপরাহ্ন

দুই এক দিনের মধ্যে সুখবর আসছে

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক জামায়াত আমির D. Shafiqur Rahman

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দেশবাসী আগামী দুই-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দুই-একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।’

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।

বিজয়ের কথা উল্লেখ করে জামায়াত আরো বলেন, জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে, চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।

সংলাপের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news