Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Friday , ০৬ ডিসেম্বর ২০২৪ | ১১:১৬ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৬ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের চালকসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক  ঘটনারা সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক এবং দুইজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আমাদের উদ্ধারকাজ চলছে।

দিনাজপুরে দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ। সংগৃহীত ছবি