Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Saturday , ০৭ ডিসেম্বর ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ন

দিনাজপুরে জেঁকে বসছে শীত

বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ০৭ ডিসেম্বর ২০২৪

দেশে ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। আর এটি চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয়রা জানান, সকালের দিকে আর সন্ধ্যা থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সকালে কুয়াশা আর শীতটা বেশি থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমে যাচ্ছে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ সকাল ৬ টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১ কিলোমিটার।’

দিনাজপুরে জেঁকে বসছে শীত। __ফাইল ছবি