Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ ডিসেম্বর ২০২৪
০৪:৫৩ অপরাহ্ন

নিয়ামতপুরে দুর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি Celebrating Anti Corruption Day

নওগাঁর নিয়ামতপুরে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য স্লোগানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে "দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক" আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর)  উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা চত্বরে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ মেহেদী হাসান। 

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা আগামীর বাংলাদেশ গঠনে দুর্নীতি প্রতিরোধ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং তরুণদের মূখ্য ভূমিকা পালনের আহ্বান জানান। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news