Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ ডিসেম্বর ২০২৪
০৬:০২ অপরাহ্ন

“ঢাকা টু আগরতলা লংমার্চ” কর্মসূচির ঘোষণা বিএনপির তিন সংগঠনের

অনলাইন ডেস্ক : Announcement of "Dhaka to Agartala Long March" program

ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যসন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে  আগামী ১১ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে সকাল ৮টায় শুরু হবে 'ঢাকা টু আগরতলা লংমার্চ কর্মসূচি।আর এই কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল।

সোমবার (৯ই ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

সভা থেকে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনতাকে এই লং-মার্চে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news