Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ ডিসেম্বর ২০২৪
০২:৪৬ অপরাহ্ন

এসএসসি পাসে চাকরি দেবে বিমান বাংলাদেশ, পদ ২০০ জন

অনলাইন ডেস্ক : Biman Bangladesh Airlines Jobs

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ০১ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পদের সংখ্যা: ০১টি 

লোকবল নিয়োগ: ২০০ জন (কম/বেশি হতে পারে) 

পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ২০০টি 

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০১ জানুয়ারি ২০২৫

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news