Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : Protection of minorities is very important

বৃহস্পতিবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কারবি বলেছেন,ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে কারবিকে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের হত্যা এবং মন্দির ভাঙচুরের অভিযোগে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হিন্দুদের কয়েকটি দল কয়েক সপ্তাহ ধরে  বিক্ষোভ করছে, এ বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কি না?

উত্তরে কারবি বলেন, আমরা খুবই নিবিড়ভাবে এগুলো পর্যবেক্ষণ করছি এবং প্রেসিডেন্ট নিজেও নিবিড়ভাবে নজর রাখছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

জন কারবি আরও বলেন,বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের  নেতাদের সঙ্গে আমাদের আলোচনার সময় আমরা স্পষ্ট করে বলেছি যে, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা অত্যন্ত জরুরি। সরকারের নেতারা ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা বিধানের প্রতিশ্রুতি দিয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news